Sunday, November 15, 2026
Homeআন্তর্জাতিকপুলিশের আইজিপি র সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের আইজিপি র সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে আয়ারল্যান্ডের পাঁচজন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজনসহ মোট ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার (৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন (Baroness Nuala O’Loan) এবং ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি (Kevin Kelly)।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন এবং এ বিষয়ে সহযোগিতা ও সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাহারুল আলম বিপিএম প্রতিনিধিদলকে বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি পুলিশিং ব্যবস্থার আধুনিকায়ন, প্রশিক্ষণ উন্নয়ন ও সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments