Sunday, November 15, 2026
Homeজেলা সংবাদসাতকানিয়া -ছুরিকাঘাতে বাবা খুনের মামলায় ছেলে রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া -ছুরিকাঘাতে বাবা খুনের মামলায় ছেলে রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা খুনের মামলায় ছেলে রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) উপজেলার বাঁশখালীর পুকুরিয়া চৌমুহনী এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়ায় পারিবারিক কলহ নিয়ে আহমেদ হোসেনের সঙ্গে ছেলে রিয়াদের তর্কাতর্কি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে বাবার গলার ডান পাশে আঘাত করে। মারাত্মক আহত আহমেদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার পর রিয়াদ পালিয়ে যায়। পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী অর্থাৎ গ্রেপ্তার আসামির মা বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্র : ঢাকা পোষ্ট

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments