Libya -লিবিয়ার আল-খুমস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
Libya -লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন যাত্রী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে । শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
Libya -রেড ক্রিসেন্ট তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
আনাদোলুকে জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি নৌকা উল্টে যায়।খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ জন। তাদের মধ্যে ৪ চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন—৬৭ জন সুদানি, ২ জন মিশরীয়। এ নৌকাটিতে আটজন শিশু ছিল বলেও জানিয়েছে রেড ক্রিসেন্ট।

জীবিতদের উদ্ধার, মৃতদেহ সংগ্রহ এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে বহু অভিবাসী – লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে। সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসী প্রবাহ বাড়ায় ইউরোপীয় দেশগুলোর উদ্বেগও বৃদ্ধি পেয়েছে।
এদিকে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, চলতি বছর কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়েছে।

