পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করবেন কীভাবে?
ইউরোপের শ্রমবাজারে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে আগামী তিন বছরে (২০২৬-২০২৮) ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি। নতুন ফ্লো ডিক্রি (Decreto Flussi) অনুযায়ী পরিবহন, কৃষি, নির্মাণ, উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মী নেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও
স্টার্টআপ — এই খাতেও সীমিত সংখ্যায় সুযোগ থাকছে।
ইতালির এই নীতিকে ‘ভবিষ্যত-ধর্মী ও জীবনরক্ষাকারী উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)।
ফ্লো ডিক্রি কী?
ফ্লো ডিক্রি হলো ইতালির বার্ষিক কর্মী নিয়োগ পরিকল্পনা, যেখানে ইউরোপের বাইরে থেকে কত জনকে নেওয়া হবে ও কী শর্তে প্রবেশের অনুমতি দেওয়া হবে তা নির্ধারণ করা থাকে।
২০২৬-২০২৮ তিন বছরে মোট ভিসা অনুমতি: ৪,৯৭,৫৫০
প্রতি বছর সুযোগ: ১,৬৪,৮৫০ জনের মতো
যেসব খাতে নন-সিজনাল কর্মী নেবে
পরিবহন ও লজিস্টিকস
ধাতব ও যান্ত্রিক শিল্প
পর্যটন ও হসপিটালিটি
কৃষি ও কৃষিজ পণ্য
নির্মাণ খাত
উৎপাদন শিল্প
এছাড়া ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিল্পী ও স্টার্ট-আপ কর্মীদের জন্যও বিশেষ পারমিট রাখা হয়েছে।
অগ্রাধিকার পাবে যেসব কর্মী
অভিবাসন সহযোগী দেশগুলোর নাগরিক
ইতালিয় বংশোদ্ভূত কর্মী (নির্দিষ্ট তালিকার ক্ষেত্রে)
রাষ্ট্রহীন ব্যক্তি ও শরণার্থী
সামাজিক-স্বাস্থ্য ও পরিচর্যা কর্মী
মৌসুমী কর্মীদের সুযোগ (Seasonal)
হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও কৃষিজ ফসল তোলা/চাষাবাদের মতো মৌসুমী পেশায় নিয়োগ দেওয়া হবে। আগের মৌসুমে ইতালিতে কাজ করা আবেদনকারীরা বাড়তি অগ্রাধিকার পাবেন।
আবেদন করবেন কীভাবে?
আবেদন জমা দেবেন নিয়োগকর্তা নিজেই
প্রমাণ হিসেবে লাগবে — মজুরি, বসবাসের ব্যবস্থা, কর্মীর প্রয়োজনীয়তার যুক্তি
নির্ধারিত ‘Click Day’-তে অনলাইন আবেদন করতে হবে
আবেদন জমাদানের মূল তারিখ:
খাত সময়
কৃষি মৌসুমি ১২ জানুয়ারি
পর্যটন মৌসুমি ৯ ফেব্রুয়ারি
অ-মৌসুমি (চুক্তিবদ্ধ দেশ) ১৬ ফেব্রুয়ারি
অন্যান্য অ-মৌসুমি ১৮ ফেব্রুয়ারি
প্রতারণার ঝুঁকি বেশি—সতর্ক থাকুন
২০২৪ সালে বহু অভিবাসীকে নকল এজেন্টরা ভিসা, চুক্তি ও চাকরির কথা বলে প্রতারণা করেছে। অর্থ গ্রহণের পর তারা গায়েব হয়ে গেছে। তাই অপরিচিত দালাল নয়, শুধুমাত্র অনুমোদিত নিয়োগকর্তা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।
সংক্ষেপে পয়েন্ট আকারে হল :
২০২৬-২০২৮ তিন বছরে ৫ লাখ কর্মী নেবে ইতালি
পরিবহন, কৃষি, নির্মাণ, পর্যটনসহ বড় খাতে চাকরির সুযোগ
আবেদন জমা দেবেন নিয়োগকর্তা
দালাল প্রতারণায় সতর্ক থাকতে হবে

