অভিবাসী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ঢাকায়
ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে ৬ মে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “অভিবাসী সম্মেলন ২০২৬”। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩০০ অভিবাসী কর্মী অংশ নেন।
★ সম্মেলনে বিদেশ ফেরত শ্রমিক, নীতিনির্ধারক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অভিবাসন খাতের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন।
★ সাব-এজেন্টদের লাইসেন্সের আওতায় আনা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাড়ানোর দাবি উঠে।
★ প্রধান অতিথি প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক জানান— মালয়েশিয়া করিডোর চালু, প্রশিক্ষণ উন্নয়ন ও প্রবাসীদের সুরক্ষায় সরকার কাজ করছে।
★ভিসা ট্রেডিং, উচ্চ ব্যয় ও সিন্ডিকেট সমস্যা দূর করতে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দেন বক্তারা।
সম্মেলনটি নিরাপদ, স্বচ্ছ ও অধিকারভিত্তিক অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানায়।

