Sunday, November 15, 2026
Homeবিনোদনজিয়াউর রহমান আমাকে সাইকেল উপহার দিয়েছিলেন: রিনা খান

জিয়াউর রহমান আমাকে সাইকেল উপহার দিয়েছিলেন: রিনা খান

 ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান সম্প্রতি আলোচনায় এসেছেন তাঁর ছেলেদের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গে। দাবি করেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে।

 এক ভিডিও বার্তায় তিনি বলেন—
“আমি বিএনপি করি বিধায় আমার ছেলে ২০০৯ সালে জার্মান যাওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়, ওয়ারেন্ট ইস্যু হয়। এমনকি আমার ছোট ছেলের পেছনেও পুলিশ লেগেছিল। ঘরে থাকতেও ভয় পেতাম।”

 মামলার বিষয়ে তিনি জানান, “আমরা আবেদন কোর্টে দিয়েছি, আমি নিজে কোর্টে গেছি। আশা করছি কাগজপত্র হাতে পেলেই একটু শান্তি পাব।”

 সেই সময়ের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন,
“১৯৭৮ সালের বাংলাদেশ অলিম্পিকে আমি সাইক্লিংয়ে প্রথম হই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে জিজ্ঞাসা করেন— ‘খুকি তুমি কী চাও?’ আমি বললাম, একটা ভালো সাইকেল। তিনি জাপান থেকে ৬টি সাইকেল আনান, আমি একটি পাই উপহার হিসেবে।”

 অভিনয়ে আসার স্মৃতিচারণ করলেন এভাবেই—
“স্টেডিয়ামে সাইক্লিং করছিলাম, হঠাৎ নির্মাতা সুভাষ দত্ত এসে আমাকে ডাকলেন। বাজাজ চালানোর চরিত্রের জন্য খুঁজছিলেন কাউকে। আমি রাজি হয়ে যাই, তখন মাত্র মেট্রিক পাস করেছি। প্রথম সিনেমা করি— ‘সোহাগ মিলন’। তারপর থেকেই চলচ্চিত্রের রিনা খান হয়ে যাই।”

📺 বর্তমানে তিনি নাটকে মনোযোগ দিয়েছেন।
👉 নিজেই খুলেছেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
👉 তিন মাস হলো ইউটিউব চ্যানেল চালু করেছেন।
👉 নাটক নির্মাণ করছেন এবং নিজেই রিলিজ দিচ্ছেন।
“আজকেও একটা নাটকের শুটিং ছিল, কিন্তু বৃষ্টির কারণে স্থগিত করতে হলো,” বলেন রিনা খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments