Sunday, November 15, 2026
Homeইউরোপঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন জঁ-মার্ক সেরে-শারলে

ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন জঁ-মার্ক সেরে-শারলে

জঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন । তিনি মারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হবেন। ঢাকাস্থ ফরাসি দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।ফরাসি দূতাবাস জানিয়েছে, সেরে-শারলে একজন অভিজ্ঞ কূটনীতিক, তিনি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের সময় রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন।
জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডিঅ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক। বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন।
তাঁর ২০ বছরের বেশি কূটনৈতিক জীবন; জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ছয় বছর ফ্রান্সের প্রতিনিধিত্ব, মস্কো ও রোমে বিভিন্ন পরামর্শক হিসাবে কাজ, এবং নয়াদিল্লীতে উপমিশন প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন

সেখানে তিনি ছয় বছর ফ্রান্সের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments