বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় ড্রোন প্রযুক্তির সম্ভাবনা
আইওএম বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রটেকশন ও হিউম্যানিটারিয়ান এইডের সহায়তায়, দেশজুড়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে, যেখানে আলোচনার মূল বিষয় ছিল দুর্যোগ প্রস্তুতি ও জরুরি সাড়া প্রদানে ড্রোন প্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকা।
স্থান: জাতিসংঘ ভবন, ঢাকা
অনুষ্ঠানের উদ্বোধন করেন:
জনাব রেজওয়ানুর রহমান, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
জনাব ল্যান্স বোনো, প্রধান প্রতিনিধি, আইওএম বাংলাদেশ
আলোচ্য বিষয়: ড্রোন প্রযুক্তির মাধ্যমে রিয়েল-টাইম ম্যাপিং, দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন সহ দুর্যোগ মোকাবিলায় আরও দ্রুত, কার্যকর ও সমন্বিত সাড়া দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা উদ্ভাবন ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাতীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবন রক্ষা ও দুর্যোগে প্রস্তুত ভবিষ্যত গঠনে সহায়তা করবে।

