Sunday, November 15, 2026
Homeপ্রশিক্ষনজাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) ও পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এর যৌথ উদ্যোগে...

জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) ও পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রমের জমকালো উদ্বোধন

জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) ও পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রমের জমকালো উদ্বোধন
আজ পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এ জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর সহায়তায় পরিচালিত “গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং” এবং “ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং” কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার আলী আসগর পাভেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল-এর সম্মানিত কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রোগ্রাম অফিসার জনাব দেবাশীষ সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট-এর সেন্টার ইন-চার্জ জনাব মীর রাশেদুল ইসলাম, সংশ্লিষ্ট কোর্সের প্রশিক্ষকগণ এবং ভর্তি হওয়া প্রশিক্ষণার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ মিজানুর রহমান বলেন, “সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রম যেন যথাযথভাবে কাজে লাগে—সেই দিকটি সকল প্রশিক্ষণার্থীদের খেয়াল রাখতে হবে।” তিনি মন থেকে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
প্রোগ্রাম অফিসার জনাব দেবাশীষ সাহা প্রশিক্ষণের নিয়মনীতি ও প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে CEO জনাব খন্দকার আলী আসগর পাভেল ফ্রিল্যান্সিং-এর ভবিষ্যৎ সম্ভাবনা, আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ এবং সফলতার জন্য করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে এবং সরকারিভাবে অর্থায়নকৃত, যার মাধ্যমে দক্ষ ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments