বিদেশস্থ বাণিজ্য কর্মকর্তাদের নিয়ে বিডার বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আজ, ৭ আগস্ট ২০২৫, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বিদেশস্থ বাংলাদেশ মিশনে নিযুক্ত বাণিজ্য কর্মকর্তাদের জন্য এক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
কর্মশালায় অংশগ্রহণ করেন:
জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের ইকনমিক মিনিস্টার
বিদেশস্থ দূতাবাসসমূহের কমার্শিয়াল কাউন্সেলর
বাংলাদেশ হাইকমিশনে সদ্য নিযুক্ত প্রথম সচিব (বাণিজ্য)
বিনিয়োগ ও বাণিজ্য খাতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তাঁর বক্তব্যে উঠে আসে:
FDI (বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ) আকৃষ্টকরণে করণীয়
বাণিজ্য সম্প্রসারণের কৌশল
বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার রূপরেখা
বিনিয়োগবান্ধব নীতিমালা, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার
তিনি জোর দেন বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমন্বিত প্রচেষ্টার ওপর এবং প্রশিক্ষণার্থীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশকে বিনিয়োগের নিরাপদ গন্তব্য হিসেবে উপস্থাপন করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন অংশগ্রহণকারীরা।

