Sunday, November 15, 2026
Homeআন্তর্জাতিকআইওএম প্রতিনিধির সাথে বাংলাদেশ হাইকমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক

আইওএম প্রতিনিধির সাথে বাংলাদেশ হাইকমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক

আইওএম প্রতিনিধির সাথে বাংলাদেশ হাইকমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) এর মালদ্বীপ ও শ্রীলঙ্কার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ ক্রিস্টিন পার্কো গতকাল মালে-স্থ বাংলাদেশ হাইকমিশনে ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল:
🔹 রেমিট্যান্স প্রেরণে অসুবিধা
🔹 প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া
🔹 বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা
🔹 কর্মস্থলে দ্বন্দ্ব নিরসনের উপায়
🔹 স্বাস্থ্যসেবা ও বাসস্থানের মান উন্নয়ন
মিজ পার্কো উল্লেখ করেন যে, আইওএম এ সকল ইস্যুতে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এই বৈঠকটি প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments