Sunday, November 15, 2026
Homeফিচারইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন এক্সপো ২০২৫-এ স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ব্র্যাক ইউনিভার্সিটির...

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন এক্সপো ২০২৫-এ স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ব্র্যাক ইউনিভার্সিটির উদ্ভাবনী দল “টিম অটোমর্ফ”।

ব্র্যাক ইউনিভার্সিটির “অটোমর্ফ” দলের বিশ্বজয়! ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন এক্সপোতে স্বর্ণপদক জয় করলো “রক্ষা-বট” প্রকল্প
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন এক্সপো ২০২৫-এ স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ব্র্যাক ইউনিভার্সিটির উদ্ভাবনী দল “টিম অটোমর্ফ”। ৮ থেকে ১১ আগস্ট পর্যন্ত চারদিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় ২৭০টি আন্তর্জাতিক দল অংশ নেয়।
অটোমর্ফের উদ্ভাবিত প্রকল্প “রক্ষা-বট” কেবল স্বর্ণপদকই অর্জন করেনি, বরং মালয়েশিয়া ইনোভেশন ইনভেনশন ক্রিয়েটিভিটি অ্যাসোসিয়েশন থেকে বিশেষ পুরস্কারও লাভ করেছে। এই জয়ে বাংলাদেশের উদ্ভাবনী খাতে আন্তর্জাতিক স্বীকৃতি আরও একধাপ এগিয়ে গেল।
দলটি গঠিত হয়েছে চারজন মেধাবী সদস্য নিয়ে —
🔹 মোঃ এজহার হোসেন (টিম লিডার)
🔹 মিরাজাম মুনির (যান্ত্রিক প্রকৌশল)
🔹 মোঃ ফাতিন নূর নাফি (অপারেশনস)
🔹 লিওন রে (অপারেশনস)
তাদের এই অসাধারণ অর্জন পুরো জাতিকে গর্বিত করেছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments