লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের ভাড়া করা বুরাক এয়ার ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সম্প্রতি লিবিয়া সাগরপথে ইউরোপগামী প্রায় ১৫ হাজার অভিবাসীর যাত্রা থামিয়েছে।

