আজ সোমবার রাতে তিতাস গ্যাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিযুক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং তিতাস গ্যাসের নিজস্ব ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক অবৈধগ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে।
এসব অভিযানের ফলে অবৈধগ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত দুষ্কৃতকারী চক্র এখন ময়মনসিংহ এলাকায় তাদের ঘাটি স্থাপন করেছে। এই চক্রটি অবৈধভাবে চুনা কারখানায় গ্যাস সংযোগ দিয়ে টাকা আয় করছে। সেই পরিপ্রেক্ষিতেই ২৬ অক্টোবর চর রঘুরামপুর, ময়মনসিংহ হতে নেত্রকোনা গামী ৬” × ১০০০ পিএসআইজি সঞ্চালন পাইপ লাইনের শম্ভুগঞ্জ, ময়মনসিংহ নামক স্থানে অবৈধ চুনা কারখানায় অবৈধগ্যাস সংযোগ স্থাপন করার সময় গ্যাস লিকেজ সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে তিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগে জড়িত ১৫ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয় এবং থানায় মামলা রজু করা হয়।

