Sunday, November 15, 2026
Homeমধ্যপ্রাচ্যইসরায়েল গাজায় বিমান হামলা এবং গুলিবর্ষণ অব্যাহত

ইসরায়েল গাজায় বিমান হামলা এবং গুলিবর্ষণ অব্যাহত

ইসরায়েল গাজায় বিমান হামলা এবং গুলিবর্ষণ অব্যাহত রেখেছে, যার ফলে হামাসের সাথে তাদের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, কারণ মার্কিন দূতরা চুক্তিটি আবারও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কূটনীতি জোরদার করছেন। ইসরায়েল গাজায় বিমান হামলা এবং গুলিবর্ষণ অব্যাহত
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে যে পূর্ব গাজা শহরের তুফাহ পাড়ার পূর্বে আল-শাফ এলাকায় “তাদের বাড়িঘর পরিদর্শন করতে ফিরে আসার সময় ইসরায়েলি বন্দুকযুদ্ধে” দুটি পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন।
তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা ‘হলুদ সীমারেখা’ অতিক্রম করে শুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং তাদের জন্য ‘হুমকি তৈরি করেছিল’।
মূলত এই ‘হলুদ রেখা’ হচ্ছে একটি সীমানা, যা গত ৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হয়। যুদ্ধবিরতির অংশ হিসেবে ওই রেখার পেছনে ইসরাইলি সেনারা অবস্থান করছে।
তবে গাজা সিটির স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেখাটির সঠিক অবস্থান নিয়ে বিভ্রান্তি রয়েছে। তুফাহ এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী সামির বলেন, ‘পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। আমরা মানচিত্র দেখেছি, কিন্তু বুঝতে পারছি না সীমারেখাটি আসলে কোথায়।’
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments