আটবারের ব্যালন ডি’অর জয়ীর শেষ হোম বিশ্বকাপ বাছাইপর্বে, লিওনেল মেসির জোড়া গোলে ,ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে জয়ি আর্জেন্টিনা।
বুয়েনস আয়ার্স, শুক্রবার (বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর ২০২৫):
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দারুণ জয় পেয়েছে ভেনিজুয়েলার বিপক্ষে। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। দলের হয়ে দু’টি গোল করেন লিওনেল মেসি এবং একটি করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচটিকে মেসির শেষ হোম বিশ্বকাপ বাছাই হিসেবে দেখা হচ্ছে।
লিওনেল মেসি — ৩৯’ ও ৮০’ মিনিট
লাউতারো মার্টিনেজ — ৭৬’ মিনিট।
শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল আর্জেন্টিনার। প্রথমার্ধের শেষভাগে কাউন্টার অ্যাটাক থেকে জাল খুঁজে পান মেসি। বিরতির পর বদলি নেমেই হেডে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো; কিছুক্ষণ পর আলমাদার পাস থেকে দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩–০ করেন মেসি। ভেনিজুয়েলা পুরো ম্যাচে তেমন হুমকি তৈরি করতে পারেনি।
ভেন্যু: এস্তাদিও মাস মনুমেন্টাল, বুয়েনস আয়ার্স

