Sunday, November 15, 2026
Homeফিচারজুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বি*স্ফোরণ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বি*স্ফোরণ

মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বি*স্ফোরণ, আহত বেশ কয়েকজন
ঢাকা, ৫ আগস্ট ২০২৫ —
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গ্যাস বেলুন বি*স্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলুন উড়ানোর কিছু সময় পর হঠাৎ বিস্ফোরণ ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পরপরই উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। বিস্ফোরণের ঘটনায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দ্রুত উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুনে ব্যবহৃত দাহ্য গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments