Sunday, November 15, 2026
Homeপ্রবাসীফ্লাইট এক্সপার্টের প্রতারণা ও OTA ইস্যুতে আটাবের করণীয় নির্ধারণ

ফ্লাইট এক্সপার্টের প্রতারণা ও OTA ইস্যুতে আটাবের করণীয় নির্ধারণ

জরুরি সভা অনুষ্ঠিত: ফ্লাইট এক্সপার্টের প্রতারণা ও OTA ইস্যুতে আটাবের করণীয় নির্ধারণ
তারিখ: ০৩ আগস্ট ২০২৫
স্থান: ঢাকায় আটাব কার্যালয়
বাংলাদেশের ট্রাভেল ও ট্যুরিজম খাতের অন্যতম প্রধান সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর কার্যনির্বাহী পরিষদের একটি জরুরি সভা আজ ০৩ আগস্ট ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়।
এই সভার মূল আলোচ্য বিষয় ছিল ফ্লাইট এক্সপার্ট কতৃর্ক প্রতারণা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে আটাবের করণীয় নির্ধারণ ও অনলাইন ট্রাভেল এজেন্সি (OTA) বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা।
সভায় সভাপতিত্ব করেন আটাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আবদুস সালাম আরেফ, এবং সঞ্চালনায় ছিলেন আটাবের মহাসচিব জনাব আফসিয়া জান্নাত সালেহ।
সভায় উপস্থিত কার্যনির্বাহী সদস্যগণ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণে ঐক্যমত পোষণ করেন। সদস্যদের মধ্যে অনেকে ওটিএ প্ল্যাটফর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য একটি নীতিমালার খসড়া তৈরির প্রস্তাব দেন।
এছাড়াও, ফ্লাইট এক্সপার্টের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী এজেন্টদের সহায়তায় একটি হটলাইন চালুর ব্যাপারেও আলোচনা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments