ঢাকা থেকে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে ভিএফএস গ্লোবাল
ঢাকা থেকে এখন বেলজিয়ামের ভিসা আবেদন করা যাবে ভিএফএস গ্লোবালের মাধ্যমে। আগামী ১৬ নভেম্বর থেকে ভিএফএস গ্লোবাল ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং নেওয়া শুরু করবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদনের জন্য রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে ভিএফএস গ্লোবালের ঢাকার অফিসে।
ভিএফএস গ্লোবালের ঢাকা অফিসের ঠিকানা:
বোরাক মেহনূর, ৫১/বি, লেভেল–৭, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।

