Sunday, November 15, 2026
Homeফিচারমহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির...

মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

০৭ নভেম্বর ২০২২
মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (০৭ নভেম্বর ২০২২) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিএনপি নেতারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক-জনতার ঐক্যের মাধ্যমে জাতির সার্বভৌমত্ব ও স্বাধীনতার চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছিল।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments