দেশের সাম্প্রতিক বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা হিসেবে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে চীন সরকার।
আজ (২৬-০৭-২০২৫) দুপুরে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দিন।
চীনের রাষ্ট্রদূত বলেন, ‘বন্ধুপ্রতিম বাংলাদেশের এই দুঃসময়ে চীন সবসময় পাশে থাকবে।’ তিনি আরও জানান, আহতদের দ্রুত সেরে ওঠার জন্য তাঁদের সরকার আন্তরিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত।
স্বাস্থ্যমন্ত্রীর প্রতিনিধি বলেন, ‘এই সহযোগিতা আমাদের চিকিৎসা কার্যক্রমকে আরও বেগবান করবে। চীন সরকারকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’

