বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত, মান্যবর ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়া, আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান উষ্ণ ও ভ্রাতৃপ্রতিম দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

