Friday, September 11, 2026
Homeফিচারজামালপুর জেলায় এবার এসএসসি পরীক্ষায় ১০টি শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠান ।

জামালপুর জেলায় এবার এসএসসি পরীক্ষায় ১০টি শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠান ।

 

এর মধ্যে জামালপুর সদর, ইসলামপুর, সরিষাবাড়ী ও বকশীগঞ্জে একটি করে, মেলান্দহ ও মাদারগঞ্জে তিনটি করে স্কুল ও মাদ্রাসা রয়েছে। মেলান্দহের কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয়, বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা বিদ্যালয়, সরুলিয়া আহম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসা—এগুলো থেকে মোট ৩৪ জন অংশ নিয়ে সবাই ফেল করেছে। ইসলামপুরের সভারচর মডেল জুনিয়র স্কুল, সরিষাবাড়ীর চাপারকোনা মনজিলা বালিকা বিদ্যালয়, বকশীগঞ্জের চন্দ্রাবাজ হোসনা ওসামানী বালিকা উচ্চ বিদ্যালয় ও জামালপুর সদরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় থেকেও কেউ পাস করতে পারেনি। মাদারগঞ্জের রাবেয়া রইস বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট, নিশ্চিন্তপুর বালিকা দাখিল মাদরাসা ও কে.পি.এইচ আদর্শ উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকেও সবাই ফেল করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments