Sunday, November 15, 2026
সারা দেশে গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এতে গ্যাসের সঞ্চালন লাইন থেকে গ্যাস চুরি করার অপরাধে ময়মনসিংহে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার রাতে তিতাস গ্যাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিযুক্ত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং তিতাস গ্যাসের নিজস্ব ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক অবৈধগ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments