Sunday, November 15, 2026
Homeইউরোপলাটভিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাইনুল ইসলাম

লাটভিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাইনুল ইসলাম

লাটভিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাইনুল ইসলাম

রিগা, লাটভিয়া: পোল্যান্ডে নিযু ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাইনুল ইসলাম, এনডিসি, বিপিএম লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিঙ্কেভিচসের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

রিগার প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা লাটভিয়ার প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন।

রাষ্ট্রদূত মাইনুল ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদ্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রেসিডেন্ট রিঙ্কেভিচসকে অবহিত করেন। তিনি বিশেষভাবে আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং আগত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে লাটভিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments