Sunday, November 15, 2026
Homeইউরোপনেদারল্যান্ডসের নতুন ভিসা সেন্টার উদ্বোধন বনানীতে

নেদারল্যান্ডসের নতুন ভিসা সেন্টার উদ্বোধন বনানীতে

নেদারল্যান্ডসের নতুন ভিসা সেন্টার উদ্বোধন বনানীতে

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বনানীতে নবনির্মিত নেদারল্যান্ডস ভিসা সেন্টারের উদ্বোধন করেন। নতুন এ কেন্দ্রটি বাংলাদেশি নাগরিকদের স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন গ্রহণ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে ২ নভেম্বর থেকে নতুন কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল বলেন, “এই উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ নেদারল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ব্যবসা, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নতুন এই কেন্দ্র ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।”

ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, নতুন ভিসা সেন্টার আবেদনকারীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত সেবা গ্রহণ করতে পারবেন। তবে এসব সেবা ভিসা সিদ্ধান্ত বা প্রক্রিয়াকালকে প্রভাবিত করবে না।

ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কাজগুলো পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, তবে ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় (৫১/বি, লেভেল ৭, ঢাকা-১২১৩) অবস্থিত কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments