Sunday, November 15, 2026
Homeফিচারমাল্টা য় স্থায়ী বসবাসের সুযোগ

মাল্টা য় স্থায়ী বসবাসের সুযোগ

মাল্টা য় স্থায়ী বসবাসের সুযোগ: বিনিয়োগের মাধ্যমে সহজতর রেসিডেন্সি প্রগ্রাম

ইউরোপে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অর্থনৈতিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে মাল্টা র “রেসিডেন্সি বাই ইনভেস্টমেন্ট” প্রগ্রাম। এই প্রগ্রামের মাধ্যমে আবেদনকারীরা মাল্টায় স্থায়ীভাবে বসবাসের অধিকার অর্জন করতে পারেন, শেনজেন এলাকায় অবাধ ভ্রমণ সুবিধা পান এবং পরিবারের সদস্যদেরও আবেদন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারেন।

মাল্টা সরকার সম্প্রতি এই প্রগ্রামের নিয়ম আরও সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অপরাধমুক্ত থাকতে হবে এবং অর্থের উৎস যাচাইযোগ্য হতে হবে।

যোগ্য হতে হলে আবেদনকারীর কমপক্ষে ৫ লাখ ইউরো সম্পদ থাকতে হবে, যার মধ্যে ১ লাখ ৫০ হাজার ইউরো হতে হবে তরল সম্পদ (liquid assets)।

প্রধান আবেদনকারীর জন্য প্রশাসনিক ফি ৬০ হাজার ইউরো, যা দুই কিস্তিতে পরিশোধযোগ্য। প্রাপ্তবয়স্ক নির্ভরশীলদের জন্য ৭,৫০০ ইউরো ফি প্রযোজ্য, তবে স্বামী-স্ত্রী ও নাবালক সন্তানদের জন্য কোনো ফি দিতে হবে না।

এছাড়া আবেদনকারীদের ২,০০০ ইউরো দাতব্য অনুদান দিতে হবে নিবন্ধিত মাল্টিজ এনজিওতে এবং বৈধ হেলথ ইনস্যুরেন্স থাকা বাধ্যতামূলক।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে স্থায়ী বসবাস ও শেনজেন অঞ্চলে অবাধ ভ্রমণ সুবিধার কারণে মাল্টার এই প্রগ্রামটি উচ্চবিত্ত বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments