অসুস্থ প্রবাসী জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে দেশে ফেরত পাঠানো হয়েছে
জহুর বারু (মালয়েশিয়া), ৯ নভেম্বর ২০২৫:
গত মাসে মালয়েশিয়ার জহুর বারুর পেকান নানাস ক্য়াম্প পরিদর্শনকালে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের নজরে আসা অসুস্থ প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলমকে হাই কমিশনের ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে।
প্রবাসী র পরিবারের সন্ধান পাওয়া গেল যেভাবে
হাই কমিশনের ফেসবুক পেজে প্রবাসী পরিবারের সন্ধান চেয়ে অনুরোধ জানানো হলে দেশের পাঁচটি জেলা থেকে তথ্য পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে নরসিংদী জেলার তার পরিবারের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর হাই কমিশন সরকারি খরচে জাহাঙ্গীর আলমকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।
গত ৭ নভেম্বর ২০২৫, রাত ১০:০০টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। আশা করা হচ্ছে, পরিবারের ভালোবাসা ও যত্নে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।
সূত্র: বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুর

