জাপানে দক্ষ জনশক্তি প্রেরণে সম্ভাবনা: টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সেমিনার ও ম্যাচিং ইভেন্ট
২০৪০ সালের মধ্যে জাপানের প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে, অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে, যা ২০৪০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।
বিস্তারিত:
জাপানে ির টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ‘বাংলাদেশ জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস’ শীর্ষক সেমিনার এবং পরবর্তীতে একটি ম্যাচিং ইভেন্ট আয়োজন করেছে।
শুক্রবার (৭ নভেম্বর) দেশটির নাগোয়া শহরের একটি মিলনায়তনে জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থার (JITCO) সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রায় ২৫০টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং জাপানি নিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী স্বাগত বক্তব্যে বলেন, জাপা নে দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহায়তা প্রদান করবে।
সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার বক্তব্যে জাপান ও বাংলাদেশের মানবসম্পদ পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করে জানান—
তিনি আরও বলেন, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুতের জন্য বাংলাদেশে ৩৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে একটি ‘জাপান সেল’ গঠনের কথাও তিনি জানান, যা জা পানি শ্রমবাজারের জন্য সমন্বয় ও যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করবে।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আশা প্রকাশ করেন, বাংলাদেশের দক্ষ কর্মী ও জাপানের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতায় উভয় দেশই উপকৃত হবে।
এ সময় JITCO-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিগেও মাতসুতোমি আন্তর্জাতিক শ্রমবাজার ও জাপানের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সেমিনার শেষে বাংলাদেশি জনশক্তি প্রেরণকারী ও জাপানি নিয়োগকারী সংস্থাগুলোর মধ্যে চারটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

