প্রবাসীদের জন্য নতুন যাত্রার সূচনা
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েজ আর্নার্স মেম্বারশিপ কার্ড প্রদান কার্যক্রম শুরু
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বড় পদক্ষেপ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা-তে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ওয়েজ আর্নার্স মেম্বারশিপ কার্ড প্রদান কার্যক্রম।
উদ্বোধনী দিনে দুবাই প্রবাসী জনাব মো. সফর উদ্দিন এই কার্ড গ্রহণ করেন এবং তিনি এ উদ্যোগকে প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
ওয়েজ আর্নার্স মেম্বারশিপ কার্ডের সুবিধাসমূহ:
✔️ সরকারি সহায়তা ও বিভিন্ন সেবা গ্রহণে সরাসরি সুবিধা
✔️ কল্যাণমূলক কর্মসূচিতে অগ্রাধিকার
✔️ জরুরি পরিস্থিতিতে দ্রুত সহযোগিতা
✔️ প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধায় সহজ প্রবেশাধিকার
এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা, আস্থা ও কল্যাণ নিশ্চিত করতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
প্রবাসীদের পাশে সবসময় — ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

