প্রবাসী টিভি’র সৌজন্য সাক্ষাৎ: RAISE প্রকল্প ও প্রবাসী কল্যাণ কার্যক্রম নিয়ে আলোচনা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন Wage Earners’ Welfare Board-এর Reintegration of Returning Migrants এবং Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ও জয়েন্ট সেক্রেটারি জনাব Dr. A.T.M Mahbub ul Karim এর সাথে প্রবাসী টিভি-এর পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রবাসী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং RAISE প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রবাসী টিভি প্রতিনিধি দল প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং তথ্য ও প্রচারণার মাধ্যমে এসব কার্যক্রম আরও বিস্তৃতভাবে প্রচারের আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতের শেষে প্রবাসী টিভি’র পক্ষ থেকে জনাব Dr. A.T.M Mahbub ul Karim-কে শুভেচ্ছা উপহার প্রদান করেন সম্পাদক জনাব প্রেমিত খন্দকার।

