Sunday, November 15, 2026
Homeপ্রবাসীসৌদি তাকামলের সঙ্গে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক

সৌদি তাকামলের সঙ্গে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক

সৌদি তাকামলের সঙ্গে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক

১৪ নভেম্বর ২০২৫,

সৌদি আরবে দক্ষ কর্মী প্রেরণ কার্যক্রম আরও জোরদার করতে রিয়াদে সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন তাকামলের পেশাগত স্বীকৃতি কর্মসূচির বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি।

বৈঠকে সচিব জানান,সৌদি আরবে

দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অধীন বিএমইটি এবং তাকামল একযোগে কাজ করছে। ইতোমধ্যে বিএমইটির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা চলছে। শুধু অক্টোবর মাসেই ৫১ হাজার ৬৫৩ জন কর্মীর পরীক্ষা নেওয়া হয়েছে এবং উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়েছে।

তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিএমইটির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, সৌদি আরবে ওয়ার্ক ভিসায় আগমনের জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ এখন বাধ্যতামূলক। বর্তমানে ৯০ শতাংশ বিদেশি কর্মী এই সনদ নিয়ে সৌদিতে প্রবেশ করছেন, এবং শিগগিরই এ হার শতভাগে উন্নীত করা হবে।

এ সময়ে সচিব জানান, সৌদিগামী অধিকাংশ কর্মী অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। পরীক্ষার জন্য ৫০ ডলার ফি এবং অনুত্তীর্ণ হলে পুনরায় একই পরিমাণ ফি দেওয়া তাদের জন্য কঠিন। তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয়বার পরীক্ষার ফি মওকুফের অনুরোধ জানান। এ বিষয়ে তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments