Sunday, November 15, 2026
Homeফিচারফ্রান্সের রাষ্ট্রদূতের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্সের রাষ্ট্রদূতের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্সের রাষ্ট্রদূতের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৯ নভেম্বর ফ্রান্সের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফীকুর রহমান–এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান মি. ক্রিশ্চিয়ান বেক।

সাক্ষাৎটি বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ এবং সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার গুরুত্ব নিয়েও উভয় পক্ষ আলোচনা করেন।

আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি ফ্রান্সের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments