নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, যখন অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।
স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে ঘরগুলো ভস্মীভূত হয়ে যায়।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

