শাটডাউনে যুক্তরাষ্ট্রে ১,৪০০ ফ্লাইট বাতিল, বিপর্যস্ত বিমান চলাচল
মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট পাসকে কেন্দ্র করে ফেডারেল সরকারের শাটডাউনের কারণে গতকাল শনিবার (৮ নভেম্বর) ১,৪০০-এর বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ৬,০০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশের ব্যস্ততম ৪০টি বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা ১০% কমানো হয়েছে।
শাটডাউনে র কারণে বিমান নিয়ন্ত্রকদের বেতন বন্ধ থাকায় তারা অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন। ফলে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা বেড়েছে।

নিউইউর্ক, শার্লট ও শিকাগোর বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। নিউইউর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের গড়ে চার ঘণ্টার বেশি বিলম্ব ভোগ করতে হয়েছে।
২৭ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ছুটির কারণে এই বিলম্ব ও বাতিল আরো জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

