Friday, September 11, 2026
Homeআন্তর্জাতিকবাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে

বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মোঃ শফিকুর রহমান আজ নেপালের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেবার সঙ্গে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিক স্বাগত জানান এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ যেমন ব্যবসা ও বাণিজ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাত এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা, বস্ত্র খাত, শিক্ষা ও গবেষণায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা, পর্যটন ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর আলোচনা ও মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
জবাবে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দেন এবং তার সফল মেয়াদ কামনা করেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments