Thursday, April 23, 2026
Homeফিচারসৌদি আরবে অবৈধ প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার নতুন ব্যবস্থা: চালু হচ্ছে ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’

সৌদি আরবে বসবাসরত অসংখ্য অবৈধ প্রবাসীর দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এই লক্ষ্যে শিগগিরই চালু হতে যাচ্ছে আধুনিক ডিজিটাল ব্যবস্থা ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ এই তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত)।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধভাবে বসবাসরত প্রবাসীরা নিজ উদ্যোগে দেশে ফেরার আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে প্রবাসীদের ফেরার সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে— যা আগে দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হতো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ব্যবস্থার মাধ্যমে অবৈধ প্রবাসীদের সনাক্তকরণ, যাচাই-বাছাই ও দেশে ফেরার প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে। এতে প্রশাসনিক চাপ কমবে এবং প্রবাসীদের ভোগান্তিও অনেকটা হ্রাস পাবে।

সৌদি সরকারের এই পদক্ষেপকে মানবিক ও বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে বর্তমানে দক্ষিণ এশীয় দেশগুলোসহ বিশ্বের নানা দেশের বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করছেন, যাদের মধ্যে অনেকেই অবৈধভাবে অবস্থান করছেন।

arab kuhudak
kuhudak ,Arab
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments