Sunday, November 15, 2026
Homeআন্তর্জাতিকশাটডাউনে যুক্তরাষ্ট্রে ১,৪০০ ফ্লাইট বাতিল, বিপর্যস্ত বিমান চলাচল

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ১,৪০০ ফ্লাইট বাতিল, বিপর্যস্ত বিমান চলাচল

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ১,৪০০ ফ্লাইট বাতিল, বিপর্যস্ত বিমান চলাচল

মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট পাসকে কেন্দ্র করে ফেডারেল সরকারের শাটডাউনের কারণে গতকাল শনিবার (৮ নভেম্বর) ১,৪০০-এর বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ৬,০০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশের ব্যস্ততম ৪০টি বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা ১০% কমানো হয়েছে।

শাটডাউনে র কারণে বিমান নিয়ন্ত্রকদের বেতন বন্ধ থাকায় তারা অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন। ফলে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা বেড়েছে।

শাটডাউনের কারনে জন দুর্ভোগ
শাটডাউনের কারনে জন দুর্ভোগ, ছবি সংগৃহিত
মার্কিন এয়ারলাইন্স শাটডাউন শেষ করার জন্য দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। ট্র্যাফিক কমানো ও নিরাপত্তা বজায় রাখার কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ফ্লাইটের সংখ্যা ধীরে ধীরে হ্রাস করছে।
শাটডাউনের কারণে শুধুমাত্র বাণিজ্যিক বিমান নয়, ব্যক্তিগত জেটেরও চলাচলে প্রভাব পড়েছে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশন কর্মীদের বেতন বন্ধ থাকায় তারা কাজ করতে বাধ্য হচ্ছেন, ফলে বিমান ভ্রমণে বড় ধরনের প্রভাব পড়েছে।সূত্র : বিবিসি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments